সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৭:১২ পূর্বাহ্ন
নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের
সুনামকণ্ঠ ডেস্ক :: ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ফখরুল বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে গেছে। এই পত্রিকার কর্মীরা অনেকভাবে দেশের মানুষের আকাক্সক্ষা পূরণে অবদান রেখেছেন। বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ২০ হাজার কর্মীকে খুন করা হয় এবং অনেকে গুম হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব। তিনি বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার চালানো হয়েছে। সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। সংস্কারের শুরুটা হয় তার আমল থেকেই। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা হয়েছে। আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী