সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিএনপি নেতা শহীদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন
বিএনপি নেতা শহীদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মরহুম আব্দুস শহীদ চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দিরাই জামেয়া হাফিজিয়া মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুস শহীদ চৌধুরীর বড় ছেলে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মহি উদ্দিন মিলাদসহ উপজেলা, পৌর বিএনপিরও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির। উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। পাবেল চৌধুরী তার পিতা আব্দুস শহীদ চৌধুরীর জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমার বাবা আজীবন মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তিনি সবসময় এলাকার গরীব অসহায় মানুষের সেবা করার চেষ্টা করেছেন। এই মাদ্রাসা ও মসজিদ নির্মাণে ভূমিকা রেখেছেন। আমি যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার চেষ্টা করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ