সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

১০ লাখ টাকার চেক ফেরত দিয়েছি, কর্মীর ভালোবাসা গ্রহণ করেছি : কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন
১০ লাখ টাকার চেক ফেরত দিয়েছি, কর্মীর ভালোবাসা গ্রহণ করেছি : কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে নির্বাচনী খরচের জন্য ১০ লাখ টাকার চেক দিয়ে আলোচনায় এসেছেন এক সাধারণ কর্মী নূর কাসেম (৩৭)। গত শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপির ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে আয়োজিত সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে হাজারো কর্মীর উপস্থিতিতে বিএনপির কর্মী নূর কাসেম হঠাৎ মঞ্চে উঠে কামরুজ্জামান কামরুলের হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন। কামরুল তখন উপস্থিত নেতা-কর্মীদের চেকটি দেখান। নূর কাসেম তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের মান্দিয়াতা গ্রামের কৃষক। ইট কেনাবেচার ছোটখাটো ব্যবসা করেন তিনি। লেখাপড়া না জানলেও কোনোভাবে স্বাক্ষর করতে পারেন। তার ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র ৩ হাজার ৪১২ টাকা। তবু তিনি বলেন, “আমি কামরুল ভাইরে ভালা পাই। উনি গরিবের লাগি কাজ করেন। তাই মনের আবেগে চেকটা দিছি। এখন যদি দিতে হয়, শ্রীপুর বাজারে আমার ভিটা বিক্রি কইরা দিমু।” নূর কাসেম আরও বলেন, “আমি রাজনীতি বেশি বুঝি না, কিন্তু কামরুল ভাইরে মন থাইক্যা ভালা পাই। এজন্যই চেক দিছি, কোনো স্বার্থ নাই।” এ বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, “নূর কাসেমের ভালোবাসাটা আন্তরিক। তিনি আবেগ থেকে দিয়েছেন। আমি তার ভালোবাসা গ্রহণ করেছি, কিন্তু চেকটি ফেরত দিয়েছি।” তিনি জানান, রবিবার বিকেলে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের একতা বাজারে বিএনপির সভায় নূর কাসেমের হাতে চেকটি ফেরত দেন। কামরুজ্জামান আরও বলেন, “সমাবেশে কেউ ফুল দিয়েছে, কেউ টাকার মালা। নূর কাসেম চেক দিয়েছে ভালোবাসা থেকে। আমি সেটিকে কর্মীর আন্তরিকতা হিসেবে দেখি।” উল্লেখ্য, গত শনিবারের ওই সমাবেশে কামরুজ্জামান কামরুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী