সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

৭০ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫২:০০ পূর্বাহ্ন
৭০ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তানভীর নামের ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মো. তানভীর (২০) তাহিরপুর উপজেলার পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে। গত ১২ অক্টোবর (রবিবার) বিকাল ৫টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত তানভীর পলাতক রয়েছে। তবে, ঘটনার পরপরই বিষয়টির সমাধান করবেন বলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আশ্বস্ত করে ভিকটিম পরিবারের সদস্যদের। একপর্যায়ে এ ঘটনার কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে প্রতিবন্ধী কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ৭০ হাজার টাকা নির্ধারণ করে মেয়েটির পরিবারকে দেয়ার কথা বলা হয়। এনিয়ে কয়েকবার গ্রাম্য মাতব্বররা বৈঠকও করেছেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জাকেরীন-উর-রশীদ শিমুলও অবগত আছেন বলে জানা যায়। কিন্তু ভিকটিমের পিতা শুরুতে টাকা নিয়ে মীমাংসা করার বিষয়ে রাজি থাকলেও একপর্যায়ে তিনি রাজি না হওয়ায় বিষয়টি মীমাংসা হয়নি বলে জানা গেছে। ভিকটিমের পিতা জানান, আমার মেয়ে একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ঘটনার দিন বিকেলে তানভীরের বসতঘরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তানভীর সুকৌশলে আমার মেয়েকে তার চাচাতো ভাইয়ের বসতঘরে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে এগিয়ে গেলে তানভীর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ওই কিশোরীর মা বলেন, তার সঙ্গে অমানবিক ঘটনা ঘটেছে। আমরা এর বিচার চাই। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তাঁর। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় শনিবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী