সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

মধ্যনগরে আ.লীগ কার্যালয় ও জেলা পরিষদের ডাক বাংলোতে অগ্নিকান্ড

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫৯:০৬ পূর্বাহ্ন
মধ্যনগরে আ.লীগ কার্যালয় ও জেলা পরিষদের ডাক বাংলোতে অগ্নিকান্ড
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও এর পার্শ্ববর্তী জেলা পরিষদ ডাক বাংলোতে রবিবার বেলা ১২টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বারান্দার কয়েকটি টিন এবং জেলা পরিষদ ডাকবাংলোর দেয়ালের কিছু অংশ পুড়ে ফাটলের সৃষ্টি হয়েছে। এছাড়া এই দুটি ভবনের আশপাশে থাকা বিভিন্ন জাতের তিনটি গাছ ও লক্ষাধিক টাকা মূল্যের পাটকাঠি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার বেলা ১২টার দিকে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও জেলা পরিষদ ডাক বাংলোর আশপাশে থাকা পাটকাঠির স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে স্থানীয়রা ও ধর্মপাশা উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন আধঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, একটি ভবনের কয়েকটি টিন ও অপর ভবনটির দেয়ালের কিছু অংশ পুড়ে গিয়ে ফাটল ধরেছে। এছাড়া পাটকাঠি ও তিনটি গাছসহ সবমিলিয়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন