সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হঠাৎ খোঁজ নেই ডন-সামিরার

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৯:০২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৯:০২:৩৫ পূর্বাহ্ন
হঠাৎ খোঁজ নেই ডন-সামিরার
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। তার হত্যার প্রধান আসামি ও সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের খোঁজ মিলছে না। সঙ্গে এই হত্যা মামলার ৪ নম্বর আসামি মোহাম্মদ আশরাফুল হক (ডন)-এরও হঠাৎ করেই কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ওরেজভী আহমেদ ফরহাদ। সোমবার (২০ অক্টোবর) সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। তদন্ত শুরু হওয়ার কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপ, ইমোতেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ডন, সামিরাসহ অন্যান্য অভিযুক্ত আসামিদের সঙ্গে। দেশজুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায়, ঠিক সে সময়েই হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের। এদিকে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক। দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশ। আসামিদের দ্রুত গ্রেফতার করতে বিমানবন্দর ও সীমান্তে বাড়তি সতর্কতাসহ নেয়া হয়েছে প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী