সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৬:১২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৬:২১:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ
স্টাফ রিপোর্টার::
শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের লক্ষ্যে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘন করে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ৫ টি যানবাহনকে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা অনুযায়ী' পৃথক মামলায় মোট ৪ হাজার ৫শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে জেলা পুলিশের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শব্দদূষণ মানব শরীরের জন্য ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয়। একইসাথে যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় বলেন, শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ টি যানবাহনকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দদূষণ রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন