সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:০৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:০৩:০৬ পূর্বাহ্ন
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েস-এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু প্রমুখ। জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন বলেন, সামনে জাতীয় নির্বাচন, এই দেশের আপামর জনগণ তাদের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে। তবে, একটি কুচক্রী মহল জাতীয় নির্বাচনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যাকেই ধানের শীষের মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করবো এবং বিজয় সুনিশ্চিত করবো। তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ