সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

প্রাথমিক মেধা যাচাই পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:১৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:১৪:৩৪ পূর্বাহ্ন
প্রাথমিক মেধা যাচাই পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষার্থীর মা ও শ্রেষ্ঠ বিদ্যালয়কে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মুশিউর রহমান রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবা রানী পাল, সাংবাদিক শহিদনুর আহমেদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন। সভায় আরও বক্তব্য দেন ইউপি সদস্য মাসুক আলী, কৃতী শিক্ষার্থী অভিভাবক গীতা রানী বৈদ্য, রুনা বেগম, মতিয়া বেগম, মারুফ আহমেদ, এমদাদ হোসেন শিপু, শিক্ষার্থী ইফাত হোসেন চৌধুরী। সভায় দরগাপাশা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ১০০ কৃতী শিক্ষার্থী ও ১০০ অভিভাবকদের হাতে সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৫ম শ্রেণির ৫৮ জন ও ৪র্থ শ্রেণির ৪২ জন শিক্ষার্থী প্রাথমিক মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন