সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুবাইয়ে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই গঠিত

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:২৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:২৪:২৪ পূর্বাহ্ন
দুবাইয়ে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই গঠিত
দিরাই উপজেলার প্রবাসীদের নিয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ, ইউএই’ গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (২৪ অক্টোবর) দুবাইয়ের আজমান প্রদেশের আল নুয়াইমা এলাকায় দিরাই প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাসিরুল হক। অতিথি ছিলেন সিলেট বিভাগের সিনিয়র নেতা আব্দুল মালেক মল্লিক ও আবুল বাশার হেলাল। এসময় দিরাই প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণে ও অসুস্থ প্রবাসীদের সাহায্যে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ সর্বাত্মক সামাজিক ও মানবিক সাহায্য প্রদানের আশ্বাস দিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাসিরুল হককে সভাপতি, হাবিজ মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুর রশিদকে সাধারণ স¤পাদক, মো. লোকমান মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও আজিজুল হককে অর্থ স¤পাদক ঘোষণা করা হয়। দিরাই উপজেলার প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাব খান, মনিরুল হক, হাবিবুর রহমান, ফজলু মিয়া, জিলাল খান, নূর আহমদ, মাওলানা অলিদ আহমদ, মোহাম্মদ নাহিদ, লিচু মিয়া, সালমান মিয়া, মুকিব মিয়া, ফখরুদ্দিন, রাসিদুল হক, আবু ফয়েজ, রাজা মিয়া, জুয়েল মিয়া, মো. রবিউল প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি