সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

শান্তিগঞ্জ সমিতি, সিলেটের সংবাদ সম্মেলন, সুবিপ্রবি যথাস্থানে স্থাপনের দাবি

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:১০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:১০:১৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ সমিতি, সিলেটের সংবাদ সম্মেলন, সুবিপ্রবি যথাস্থানে স্থাপনের দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপন ও এর ন্যায্যতা নিশ্চিতের দাবি নিয়ে শান্তিগঞ্জ সমিতি, সিলেটের নেতৃবৃন্দ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শান্তিগঞ্জ সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, “২০২০ সালের ২৩নং আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আইন অনুযায়ী এটি শান্তিগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলার সংলগ্ন দেখার হাওরপাড়ে স্থাপন করা বাধ্যতামূলক। নির্ধারিত স্থানটি উঁচু হওয়ায় মাটি ভরাট, রিটেইনিং ওয়াল, সীমানা প্রাচীর এবং এপ্রোচ রোড নির্মাণে ব্যয় কম এবং ভবিষ্যতে অন্যান্য অবকাঠামোগুলোর নির্মাণও সুবিধাজনক হবে। এছাড়াও এটি জেলার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এবং সিলেট-সুনামগঞ্জ হাইওয়ের সন্নিকটে হওয়ায় যোগাযোগ সুবিধা রয়েছে। কবিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যে প্রায় ৭৫ একর জমি অধিগ্রহণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ হয়েছে। সরকারি প্রতিষ্ঠান আইআইএফসি কর্তৃক পিজিবিলিটি স্টাডি, মাস্টারপ্ল্যান এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাসে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ক্লাস অস্থায়ী ক্যাম্পাসে চলছে। ছাত্রদের আবাসন এবং পরিবহন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কলেজ এবং মাদ্রাসার ভবন বিনামূল্যে ব্যবহৃত হচ্ছে। সভাপতি কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য দিয়ে ক্যাম্পাস স্থানান্তরের চেষ্টা করছে। এটি হলে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন বিলম্বিত হবে এবং সরকারের অর্থ অপচয় হবে। বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বার্থে বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত স্থানে স্থাপন জরুরি। সংবাদ সম্মেলনের সমাপনীতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শান্তিগঞ্জ সমিতি শহরে নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবকেও সমর্থন জানিয়েছে, তবে যেকোনো অনৈতিক হস্তক্ষেপ বা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের প্রচেষ্টা এড়ানোর আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান জায়গীরদার, সুয়েব আহমদ, রেজওয়ানুল হক, তালেব হোসেন, বাবলুল হক, যুগ্ম স¤পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, কোষাধ্যক্ষ মো. সাইরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন, সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান নূর, নির্বাহী সদস্য সোহাগ মিয়া, ফিরোজ আহমদ ফিরোজ ও ইমামুল তালুকদার তপন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা