সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

২৮তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক মল্লিক আহসান

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:১৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৪:০৯ পূর্বাহ্ন
২৮তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক মল্লিক আহসান
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৮তম ব্যাচের ফোরামের নির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের কৃতী সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী। সোমবার (২৭ অক্টোবর) ২৮তম বিসিএস ফোরামের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মল্লিক আহসান উদ্দিন সামী সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মল্লিক মইন উদ্দিন সোহেলের পুত্র। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (লালবাগ-বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬ সদস্যবিশিষ্ট নির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ, বিসিএস (প্রশাসন), উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও সহ-সভাপতি-১ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম (কৃষি), কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা (স্বাস্থ্য), যুগ্ম সাধারণ সম্পাদক-১ তৌফিক শফিকুল ইসলাম (অডিট ও অ্যাকাউন্টস) ও সাংগঠনিক স¤পাদক মো. রাজিবুল ইসলাম (গণপূর্ত)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা. আসিফ রাশেদ (স্বাস্থ্য)। নির্বাচন কমিশনাররা ছিলেন- মো. আবিল আয়াম (গণপূর্ত), ফরিদা ইয়াসমিন (প্রশাসন), মো. মনিরুল ইসলাম (পুলিশ) ও মোহাম্মদ শহিদুল ইসলাম (কৃষি)।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প