সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৭:৫২ পূর্বাহ্ন
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে সুনামগঞ্জে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গত ২৫ অক্টোবর বিকেলে এই মেলার উদ্বোধন হয়। প্রতিদিন বেলা ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইপ্রেমীদের উপচে পড়া ভিড়ে মুখর ছিল মেলার প্রাঙ্গণ। গতকাল মঙ্গলবার মেলাটি শেষ হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ বইমেলায় ছিল শতাধিক প্রকাশনীর বই। উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণকাহিনী, নাটক, ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা ও ইতিহাসভিত্তিক বইসহ নানাধরনের বই স্থান পায় মেলায়। মেলার চার দিনে প্রায় ৪০ হাজার টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ মেলার ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান। তিনি বলেন, মেলায় বইপ্রেমীদের আগ্রহ আশানুরূপ। এদিকে, বই বিক্রির পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মঙ্গলবার বিকেলে আবৃত্তি প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয় উচ্ছ্বাসভরে। বইপ্রেম ও পাঠাভ্যাস ছড়িয়ে দিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ ভ্রাম্যমাণ বইমেলা সুনামগঞ্জের পাঠক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প