সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার সময় আসছে...আনিসুল হক

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১১:২০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১১:২১:১৮ অপরাহ্ন
পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার সময় আসছে...আনিসুল হক
স্টাফ রিপোটার::
আপনারা নারীরা আর পিছিয়ে থাকবেন না, আপনারাও দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখবেন। সময় এসে নিজেদের মত প্রকাশের,নিজের ভোটে,নিজের পছন্দের দল আর প্রার্থী কে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার আর ভুল না করার জন্য ও ৩১ দফা বাস্তবায়নের জন্য আহবান জানিয়েছেন আনিসুল হক।
​​​​​​বুধবার দিনভর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বক্তব্যে কথা গুলো বলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষে জন মত বৃদ্ধির লক্ষে উপজেলার বড়দল দক্ষিন ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন লেদারবন্দ গ্রামে ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড এর নারী নেতৃবৃন্দের সাথে উঠান বৈঠক করেছেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস আনিসুল হক।
এসময় তিনি বলেন,বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল আর আগামীতেও থাকবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষাসহ নারীদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন তারেক রহমান। হাওরাঞ্চলে আপনাদের আর পিছিয়ে থাকতে হবে না। নিজেদের কে স্বাবলম্বী করতে পারেন তার জন্য সহজ সর্থে লোন দেয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে, যাতে করে আপনারা নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে পারেন এবং দেশের উন্নয়নেও অংশিদার হতে পারেন। তিনি আরও বলেন,৩১ দফা বাস্তবায়নের জন্য আপনারাও আপনাদের অবস্থান থেকে কাজ করবেন। কারন বিএনপির ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনসহ আপনারা নারীদের সহ সকল শ্রেণির মানুষের দাবী আর যে চাওয়া পাওয়া আছে তাই বলেছেন। ৩১ দফা সবার মুক্তির সনদ,তাই আপনরা নিজ নিজ অবস্থা থেকে আজকে যারা আসতে পারে নি সেই সব নারীদের কাছে পৌঁছে দিবেন বলবেন ৩১ দফার কথা। বেগম খালেদা জিয়া,তারেক রহমান আর বিএনপির জন্য ভোট চাইবেন। এসময় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়াসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Main Admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী