সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৮:২২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৮:২২:২৫ পূর্বাহ্ন
মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষক-শিক্ষার্থী মূল্যায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। জেলার ইতিহাসে এই উদ্যোগকে শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এক অনন্য পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক ও অভিভাবকরা। তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষাক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। ২৯ অক্টোবর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় জেলার ১৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পুরো জেলায় পরীক্ষাকেন্দ্র ছিল ৩০৪টি। পরীক্ষার দিন সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিত হন। তাদের মুখে ছিল আনন্দ ও প্রত্যাশার উচ্ছ্বাস। যেন শিক্ষাক্ষেত্রে নতুন কিছু ঘটতে যাচ্ছে। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে আসা অভিভাবক আব্দুল ওয়াহিদ বলেন, সম্ভবত সারাদেশে সুনামগঞ্জেই প্রথমবারের মতো এমন মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হলো। এতে অংশ নিতে পেরে আমার ছেলে ওয়াজেদ মিয়া খুবই খুশি। শিক্ষিকা রাছমিন বেগম চৌধুরী জানান, এই মেধা যাচাই পরীক্ষা জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। লেখাপড়ার প্রতি শিক্ষার্থী ও শিক্ষকদের নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের এমন উদ্যোগে আমরা কৃতজ্ঞ। শিক্ষক নেতা হারুনুর রশিদ বলেন, জেলা প্রশাসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একযোগে সারা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী উভয়ের মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন, এই মেধা যাচাই পরীক্ষা জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। তিনি সরাসরি তদারকি করেছেন। এর মাধ্যমে সুনামগঞ্জে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষার উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আরও মনোযোগী হবেন। ফলে শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়বে এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নত হবে। তিনি আরও বলেন, মেধা যাচাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলে শিক্ষার্থীরা এসএসসি পর্যন্ত নয়, এইচএসসিতেও ভালো করবে, এমনটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী