সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৮:২৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৮:২৬:৪৬ পূর্বাহ্ন
বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ধোপাজান নদীতে লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের একটি কোম্পানির বালু লুটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন জেলা এনসিপির সহ-সমন্বয়ক আবু সালেহ নাসিম। মানববন্ধন সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সদস্যসচিব মেহেদী হাসান সাকিব। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের একটি কো¤পানির মাধ্যমে বালু লুটের চেষ্টা চলছে। জেলার বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। আমরা এসব অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। সুনামগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালে চলমান অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন আজিজ আহমেদ, রেদুয়ানুল হক নিহাল রেদুয়ানুল হক নেহাল, সিনিয়র আহবায়ক সাইমন আহমেদ শিহাব, এন.ডি. ওসমান গণি, শহিদুল হক। বক্তারা অবৈধ বালু উত্তোলন ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাধারণ জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি