সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
জুবিলী উচ্চ বিদ্যালয়

নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:০১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:০৩:০৯ পূর্বাহ্ন
নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ
শহীদনূর আহমেদ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ৬ তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে নিম্নমানের ইট ব্যবহারের কারণে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বুধবার সকালে সরেজমিনে কাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেন তিনি।
জানাযায়, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৬ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হয় চলতি বছরের মাঝামাঝিতে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ভবন নির্মানের কাজটি বাস্তবায়ন করছে মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামের শহরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবন নির্মাণের কাজটি আগামী বছরে শেষ হওয়ার কথা রয়েছে।এদিকে ভবন নির্মাণকাজের শুরুতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান খান বলেন, আমাদের বিদ্যালয়ে নতুন একটি বহুতল ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। কাজের অগ্রগতি ভালো থাকলেও নির্মাণ সামগ্রীতে সমস্যা আছে। যে ইট ব্যবহার হচ্ছে তা খুবই নিম্নমানের। বিষয়টি ডিসি স্যারকে বলার পরে তিনি সরেজমিনে দেখে গেছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নিম্নমানের ভেজা ইট ব্যবহার করা হচ্ছে ভবনের দেয়ালে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার মাসুক মিয়া বলেন, ডিসি স্যার এসে কাজ দেখে গেছেন। ইট পরীক্ষা করেছেন। তিনি ইঞ্জিনিয়ার সাহেবকে কি বলেছেন জানিনা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, আমি বাইরে রয়েছি। সাইটে লোক পাঠিয়ে বিষয়টি দেখছি। ডিসি মহোদয় বলেছেন। আমি ঠিকাদারের সাথে কথা বলে ইট অপসারণের ব্যবস্থা করছি।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভবনে যে ইট ব্যবহার হচ্ছে তা খুবই নিম্নমানের। দেয়াল ভেঙে দিতে নির্দেশনা দেয়া হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী