সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

মূল্যবোধের অবক্ষয়

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:৩৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:৩৭:০৯ পূর্বাহ্ন
মূল্যবোধের অবক্ষয়
মোছাঃ মাহমুদা চৌধুরী রোজী:: আমাদের বর্তমান সবচেয়ে সমাজে সবচেয়ে বড় সমস্যা, বড় আতঙ্ক, বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। মানুষ সামাজিক জীব হিসেবে সমাজ সবসময় সামাজিক আচরণই প্রত্যাশা করে। নীতিহীন ব্যক্তি বা সমাজ কিংবা রাষ্ট্র কোনটাই হিতকর নয়। অনিয়ম, উচ্ছৃঙ্খল, সামাজিক বন্ধনে ভাঙনের সুর বাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এমন কী ছাত্র-শিক্ষকের মধ্যে নির্ভেজাল সম্পর্কের ফাটল ধরাচ্ছে মূল্যবোধের অবক্ষয়। যেখানে আদর, প্রেম-ভালোবাসা, সম্মানবোধ থাকার কথা, নীতিহীনতার কারণে সেখানে জায়গা নিচ্ছে চরম অবিশ্বাস, অসম্মানের প্রতিযোগিতা। ফলে বেড়ে চলেছে আত্মহত্যাসহ অন্যান্য অপরাধপ্রবণতা। নষ্টের দোরগোড়ায় পবিত্র সম্পর্কগুলো। সাম্প্রতিক সময়ে শিশুহত্যা, ধর্ষণ, ছিনতাই, খাদ্যে ভেজাল এমনকি শিশুখাদ্যে পর্যন্ত ভেজাল। যে ওষুধ মানুষের জীবন বাঁচায় সেই ওষুধেও ভেজাল - এসবই সমাজের সকরুণ চিত্র। এ যেন পরস্পরের ক্ষতি সাধনের মহাপ্রতিযোগিতা। সন্তান কর্তৃক পিতা-মাতা হত্যার ঘটনাও ঘটছে অহরহ। বৃদ্ধাশ্রমের কথা না হয় না-ই বললাম। শিক্ষিত কিংবা অশিক্ষিত সবখানেই মূল্যবোধের অবক্ষয় বিরাজমান। ঐশী কর্তৃক মা-বাবাকে নৃশংস হত্যা কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাবুল কর্তৃক স্ত্রী পরিকল্পিতভাবে হত্যা সমাজের জন্য বিরাট অশনি সংকেত। ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্র মূল্যবোধের ক্রান্তিলগ্নে উপস্থিত। বিবেকবান, স্বচ্ছধারার মানুষ মাত্রই চিন্তিত। প্রকৃত জীবনবোধ, জীবনাদর্শের অভাবে ভোগবিলাসিতা, স্বার্থপরতা চরমে। আত্মহত্যার পাল্লা ভারি হচ্ছে দিন দিন। এমন অস্থির, অনাকাক্সিক্ষত পরিবেশের জন্য কে দায়ী? কেউই একা দায়ী নয়। দায়ভার সবার। বিশ্বসভ্যতার সাথে টিকে থাকতে হলে মানবিক মূল্যবোধের কারণ ও প্রতিকার সম্পর্কে ভাবতে হবে এখনই। শুধু ভাবনাতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপও। যদি ব্যবস্থা নেওয়া না হয়, যতই আমরা এক্স, ওয়াই, জেড কিংবা আলফা জেনারেশনের কথা বলি না কেন, দিনশেষে সবই বৃথা হবে। এই চরম দুরাবস্থা থেকে মুক্তি পেতে হলে পরিবারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা