সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
দোয়ারাবাজারে উঠান বৈঠক

৩১ দফাই বাঙালি জাতির মুক্তির সনদ : কলিম উদ্দিন আহমদ মিলন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন
৩১ দফাই বাঙালি জাতির মুক্তির সনদ : কলিম উদ্দিন আহমদ মিলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজারীগাঁও পয়েন্টে উঠান বৈঠকে লিফলেট বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন আহমদ মিলন। সভায় সভাপতিত্ব করেন মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার। সঞ্চালনা করেন জেলা যুবদলের শিল্প বিষয়ক স¤পাদক আব্দুল কাইয়ুম। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু ও আলহাজ এম এ বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, তারেক আজিজ, যুবদলের আহ্বায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব প্রমুখ। কলিম উদ্দিন আহমদ মিলন তার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।যার মাধ্যমে প্রতিটি পরিবার স্বল্পমূল্যে নিত্যপণ্য, চিকিৎসা ও শিক্ষাসহ মৌলিক সেবা পাবে। এছাড়া এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে মিলন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার করতে। উঠান বৈঠক শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করার ঘোষণা দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন