সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

৩৮৭ বোতল মদ ও ২০ হাজার বিড়িসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন
৩৮৭ বোতল মদ ও ২০ হাজার বিড়িসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ৩৮৭ বোতল বিদেশি মদ ও ২০ হাজার পিস ভারতীয় বিড়িসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার রাত ১টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার রঙ্গারচর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন রঙ্গারচর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র কামাল উদ্দিন (৫৫), ফজর আলীর পুত্র বোরহান উদ্দিন (৩৫), হরিনাপাটি গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র আলিম উদ্দিন (৪৫) ও সিংপুরহাটি গ্রামের মৃত ইদু মিয়ার পুত্র নওশাদ মিয়া (৪০)। তাদের হেফাজত থেকে তিনটি বস্তায় ৩৮৭ বোতল বিদেশি মদ এবং একটি কার্টুনে ২০ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে আমদানি নিষিদ্ধ মদ ও বিড়ি এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী