সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

টিউবওয়েল দেয়ার নামে টাকা আত্মসাতের পাঁয়তারা ইউপি চেয়ারম্যানের

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১১:৫১:৫৪ পূর্বাহ্ন
টিউবওয়েল দেয়ার নামে টাকা আত্মসাতের পাঁয়তারা ইউপি চেয়ারম্যানের জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো কামাল হোসেন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে টিউবওয়েল দেয়ার নামে টাকা আত্মসাৎ করার পাঁয়তারার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগটি দায়ের করেন উপজেলার সদর ইউনিয়নের মুসলিম কদমতলী গ্রামের জিন্নত আলীর ছেলে মো. আব্দুল আউয়াল মিয়া। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত সুপেয় পানির সংকটে ভুগছিলেন আব্দুল আউয়াল। গত প্রায় এক বছর পূর্বে সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেনকে তার বাড়িতে অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে গিয়ে সুপেয় পানির সংকট দেখতে পান চেয়ারম্যান। পরে ওইসময় চেয়ারম্যানের নিকট একটি সাবমারসিবল টিউবওয়েল দাবি করেন আব্দুল আউয়াল। এতে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন সরকারি ভাবে দিতে পারবে বলে আশ্বাস দেন আব্দুল আউয়ালকে। তবে ৩০ হাজার টাকা সরকারি খরচ আছে বলে চেয়ারম্যান জানান। এতে আব্দুল আউয়াল টাকা দিতে স্বীকৃতি জানানোর পাশাপাশি নগদ ১০ হাজার টাকা দিয়ে দেন। বাকি ২০ হাজার টাকা টিউবওয়েল আসলে পরে জমা দিবে। পরে আব্দুল আউয়ালকে টিউবওয়েলের জন্য ২ মাস অপেক্ষা করতে বলেন চেয়ারম্যান। এতে ২ মাস পেরিয়ে ১ বছর অতিবাহিত হলেও টিউবওয়েল না পেয়ে বারবার চেয়ারম্যানের শরণাপন্ন হচ্ছেন আবদুল আউয়াল। এতে চেয়ারম্যানের ভূমিকা টিউবওয়েল না দিয়ে টাকা আত্মসাৎ করার পায়তারা মনে হচ্ছে বলে আব্দুল আউয়াল তদন্ত সাপেক্ষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আমি অভিযোগকারীকে চিনিনা। তবে ইউপি সদস্যের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়েছিল একজন। টাকাটা সময়মতো না দেয়ার কারনে তাকে টিউবওয়েল দিতে পারিনি। তবে আবার আসলে তাকে দিবো আমি বলেছি। অথবা সে টাকা ফেরত নিতে চাইলে তাকে টাকা দিয়ে দেয়া হবে। এব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগটি পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক