সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:২৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:২৫:৪৩ পূর্বাহ্ন
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে আসছিল। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব ইসির ওপর ক্ষোভও প্রকাশ করছিল। অবশেষে ইসি আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করল। এতে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। যেখানে ‘শাপলা কলি’ নামে নতুন প্রতীক যোগ করা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে শাপলা সংশ্লিষ্ট কোনো প্রতীকই ছিল না। ১১৯টি প্রতীকের মধ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য ৫৩টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে কিছু পাবে এনসিপিসহ নতুন নিবন্ধন পাওয়া দল। বাকিগুলো সংরক্ষিত থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। সম্প্রতি ইসি থেকে এনসিপিকে নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে দলটিকে ৫০টি প্রতীক থেকে নিজেদের পছন্দের মার্কা জানাতে বলা হয়। যেখানে বেগুন, বালতিসহ নানা প্রতীক ছিল। দলটি সেই তালিকা বয়কট করে ঘোষণা দেয়, শাপলা এবং শাপলাই হবে এনসিপির প্রতীক। তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না। আর ইসি বলছিল, শাপলা প্রতীকের তালিকায় থাকায় তা কোনো দলকে দেওয়া সম্ভব নয়। তবে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের নিয়ে গঠিত দলটি গো ধরায় অবশেষে প্রতীকের তালিকাই অল্প সময়ের মধ্যে পুনরায় সংশোধন করল ইসি। আইন অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিতে পারে না। আর নিবন্ধনের সময় প্রতীকের তফসিল থেকে দলগুলোকে মার্কা বরাদ্দ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স