সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা
আজিজুনেনেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট

২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ!

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন
২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ! ছবি: আজিজুনেনেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট
বিশেষ প্রতিনিধি::
গত ফেব্রুয়ারি মাসে নবনির্মিত শান্তিগঞ্জ উপজেলার আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট ঠিকাদারদের কাছ থেকে বুঝে নেওয়ার পর অরক্ষিত অবস্থায় আছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রহরী ও অন্যরা থাকলেও কেউ ভবনে অবস্থান করেন না। তাই এই সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানটিতে। চোররা তালা ও দরজা না ভেঙে প্রতিষ্ঠানটি থেকে ২৫টি মূল্যবান কম্পিউটার, ১টি ল্যাপটপ ও একটি আইপিএস চুরি করে নিয়ে গেছে। তবে কবে চুরি হয়েছে এ বিষয়ে কিছুই জানেনা কর্তৃপক্ষ।
এ ঘটনায় ভবনের নিরাপত্তায় নিযুক্ত আউটসোর্সিংয়ের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি চালুর আগেই এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
জানা গেছে, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের দান করা ভূমিতে তার মায়ের নামে টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট নির্মাণ করে দেয় বস্ত্র অধিদপ্তর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভবনটি বুঝিয়ে দিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার লাইট কোম্পানি। সুপার, ইনস্ট্রাকটর ও নিরাপত্তার দায়িত্বে আউটসোর্সিং কর্মী থাকলেও এখানে কেউ অবস্থান করেন না। যার ফলে অরক্ষিত আছে ভবনটি। তবে কবে চুরি হয়েছে কর্তৃপক্ষ না জানলেও গত ২৩ অক্টোবর তারা শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। সেখানে কবে চুরি হয়েছে নির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ। জিডিতে নির্মাণ প্রতিষ্ঠান স্টারলাইট কোম্পানির নিয়োগকৃত তিনজন নিরাপত্তাকর্মী জড়িত থাকার সন্দেহ করেছে কর্তৃপক্ষ। চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য প্রায় ২৩ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
এদিকে গত ২৫ অক্টোবর প্রতিষ্ঠানের সুপার ফজলে রাব্বি পরাগ বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক পাঠানো এক পত্রে জানান, গত ফেব্রুয়ারি মাসে ঠিকাদার প্রতিষ্ঠানের আউটসোর্সিয়ের নিরাপত্তাকর্মীর কাছে ভবনটি বুঝিয়ে দিয়ে যায়। নির্মাণ প্রতিষ্ঠান ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ না দিয়ে এবং ভবনের গুরুত্বপূর্ণ কাজ না করেই তড়িঘড়ি করে বুঝিয়ে দিয়ে যায়। এরপর থেকে প্রকল্পে যুক্ত সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের আমিনুর রহিম ভবনটি দেখভাল করছেন। ভবনের ফার্নিচার, যন্ত্রপাতি ও অফিসিয়াল আসবাবপত্রও হস্তান্তর করে কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানের আউট সোর্সিংয়ের কর্মী কামরুজ্জামান এখানে থাকতে অপারগতা প্রকাশ করলে গ্রহণ করার পরও ভবনটি তালাবদ্ধ ও অরক্ষিত থাকে। এই সুযোগে ভবনের কলাপসিবল গেইট ও কম্পিউটার ল্যাবের দরজার তালা না ভেঙেই চোররা ২৫টি মূল্যবান কম্পিউটার, ১টি ল্যাপটপ ও একটি আইপিএস চুরি করে নিয়ে গেছে। এতে তিন নিরাপত্তাকর্মী জড়িত বলে আবেদনে উল্লেখ করা হয়।
সুপারইনটেনডেন্ট জিডিতে উল্লেখ করেন ভবন নির্মাণে যুক্ত স্টারলাইট কোম্পানি শুরু থেকেই তাদের নিরাপত্তারক্ষী দিয়ে কাজটি বাস্তবায়ন করছিল। ২০২৪ সালের ৯ জুন কম্পিউটার ল্যাবে এনে এসব সামগ্রী রাখে তারা। এই চুরির ঘটনায় স্টার লাইট কোম্পানি কর্তৃক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্থানীয় যুবক তারেক, আউট সোর্সিংয়ে নিয়োজিত হাফিজুল ইসলাম ও মো. কামরুজ্জামানসহ অজ্ঞাতনামা কিছু লোক জড়িত বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন তিনি। থানায় সাধারণ ডায়েরি করার পর গত ২৮ অক্টোবর এই তিনজনকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, সাধারণ ডায়েরির পর আমরা সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে চুরির তথ্য জানতে ও মালামাল কোথায় আছে বের করতে তদন্ত চলছে।

আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট ফজলে রাব্বি পরাগ বলেন, আমি মাত্র এক মাস আগে যোগদান করেছি। এর আগে সুনামগঞ্জ টেক্সটাইলের একজন ইনস্ট্রাক্টর দায়িত্বে ছিলেন। আমি আসার পর অফিসের কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করতে নিরাপত্তারক্ষীসহ সংশ্লিষ্টদের পাঠালে তারা এসে দেখে কম্পিউটার ল্যাবে কিছু নাই। চুরি হয়ে গেছে। কবে চুরি হয়েছে আমি বলতে পারবো না। তবে থানায় ডায়েরি করার পর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশা করি পুলিশি তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ