সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, দোকানপাট ভাঙচুর- লুটপাট

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৪০:১৪ পূর্বাহ্ন
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, দোকানপাট ভাঙচুর- লুটপাট
ছাতক প্রতিনিধি ::
ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুবিয়া ও বনগাঁও গ্রামবাসীর মধ্যের সংঘর্ষে কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়াকে ও লুবিয়া গ্রামের দিলোয়ার হোসেন, মুক্তার হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইছামতি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায়-দফায় সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে। বিজিবি, পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষের সময় ইছামতি বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মারামারি থামানোর লক্ষ্যে একটি পক্ষকে আটকে দিতে ইছামতি বাজারের ব্রিজে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রিজের উপর আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলসি’র চুনাপাথর ব্যবসার পাওনা টাকার বিষয়ে আলোচনা চলাকালে এক পর্যায়ে লুবিয়া গ্রামের কামরুজ্জামান ও বনগাঁও গ্রামের ফজল করিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাতের ঘটনা নিয়ে ভিন্ন-ভিন্ন মত প্রকাশ করেন বনগাঁও গ্রামের ফজল করিম ও লুবিয়া গ্রামের কামরুজ্জামান। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক পাওনা টাকার লেনদেনকে কেন্দ্রে করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ ৬জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ