সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
ধোপাজানে ড্রেজারে বালু উত্তোলনের প্রতিবাদ

বালুখেকো সিন্ডিকেটের টার্গেটে কৃষক পরিবার

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৪৩:০৩ পূর্বাহ্ন
বালুখেকো সিন্ডিকেটের টার্গেটে কৃষক পরিবার
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর পাড় কেটে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় হুড়ারকান্দা গ্রামের আট কৃষক পরিবার এখন বালু সিন্ডিকেটের টার্গেটে পরিণত হয়েছে।
অভিযোগ উঠেছে, নদী ভাঙন রোধ ও ড্রেজার বন্ধে আন্দোলনে অংশ নেওয়ায় প্রভাবশালী বালুখেকো চক্র প্রিন্ট ও অনলাইন মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রতিবাদকারী কৃষকদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। ভুক্তভোগী কৃষকরা হলেন- লায়েছ মিয়া, সাচ্চু মিয়া, খোকন মিয়া, মহিনুর মিয়া, মাহবুব আলম, আজিম উদ্দিন, ফরহাদ মিয়া ও কামাল মিয়া। তারা সকলেই ধোপাজান নদীর তীরবর্তী হুড়ারকান্দা গ্রামের স্থায়ী বাসিন্দা। সম্প্রতি কাইয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদীর পূর্ব ও পশ্চিম তীরবর্তী কয়েকটি গ্রামের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিবাদ কর্মসূচির পর থেকেই প্রভাবশালী বালুখেকো চক্র তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
কৃষক হাজী মিরাস উদ্দিন বলেন, আমরা ধোপাজান নদীর তীরে বহুদিন ধরে বসবাস করছি। দুই সপ্তাহ আগে দুটি ড্রেজার নিয়ে কিছু লোক আমাদের বসতবাড়ির পেছন থেকে মাটি কাটতে আসে। আমরা বাধা দিলে তারা হুমকি দেয়। পরে বিষয়টি প্রশাসনকে জানাই। এখন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কৃষক আবু লেইছ বলেন, আমাদের বসতবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। তাই ড্রেজার বন্ধের দাবিতে আমরা আন্দোলন করেছি। আমাদের নানাভাবে হয়রানি এবং ভয় দেখানো হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার