সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট

চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৮:৫০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৮:৫০:২০ পূর্বাহ্ন
চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিতে সক্ষমতা - এসবই উন্নয়নের ভাষা। সেই উন্নয়নের প্রয়াসেই শান্তিগঞ্জে নির্মিত হয়েছে আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট। সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের দান করা ভূমিতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটি এখনো চালু হয়নি, কিন্তু ততদিনে উধাও এর ২৫টি ক¤িপউটার, ল্যাপটপ, আইপিএস! আমরা মনে করি, এ কেবল চুরির ঘটনা নয় - এ এক ব্যবস্থাপনা ব্যর্থতার প্রতিচ্ছবি। নির্মাণ প্রতিষ্ঠান ভবন বুঝিয়ে দিল, দায়িত্বপ্রাপ্তরা গ্রহণ করলেন, প্রহরী ছিল - কিন্তু কেউই ভবনে থাকেননি! দিনের পর দিন অরক্ষিত পড়ে থাকে সরকারি ভবনটি। আর সেই সুযোগেই রাতে নয়, যেকোনো সুবিধাজনক সময় তালা না ভেঙেই গায়েব রাষ্ট্রীয় স¤পদ! আরও উদ্বেগের বিষয় কবে চুরি হয়েছে কর্তৃপক্ষ তা-ও জানে না! এমন দায়িত্বহীনতা ক্ষমার অযোগ্য। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে। কিন্তু দায় শুধু তিন তরুণের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। প্রশ্ন হলো- ভবন বুঝিয়ে নেয়ার পর কেন তাৎক্ষণিক ইনস্টিটিউশনাল নিরাপত্তা জোরদার করা হলো না? কেন আউটসোর্সিং কর্মী থাকা সত্ত্বেও ভবন অরক্ষিত ছিল? এবং কেন মাসের পর মাস প্রতিষ্ঠানটির অবস্থা স¤পর্কে কোনো সুপারভাইজিং কর্তৃপক্ষ খোঁজ নেয়নি? চুরি হওয়া ২৫টি কম্পিউটার ফিরে না এলেও এই ঘটনার পূর্ণ সত্য বেরিয়ে আসা চাই। শুধু চোর নয়, যারা অব্যবস্থাপনা, উদাসীনতা ও অনিয়মের পথ উন্মুক্ত রেখেছে, তাদের দায়িত্ব নির্ধারণ করা জরুরি। বাংলাদেশের অনেক স্কুল-কলেজ-প্রতিষ্ঠান নতুন নির্মাণের পর এভাবেই পড়ে থাকে। নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এসব হয় কাগজে-কলমে। প্রকৃত কাজ হয় না। এই একেকটা ‘চুরি’ আসলে আমাদের উন্নয়ন ব্যয়কে ক্ষতিগ্রস্ত করে। জনগণের টাকায় করা বিনিয়োগ, জনগণের হাতেই পৌঁছায় না। আজিজুননেসা টেক্সটাইল ইন্সটিটিউটে চুরি হওয়া ক¤িপউটার ফিরিয়ে আনাই মূল লক্ষ্য নয়, বরং এই ঘটনার মাধ্যমে প্রশাসনিক দায়িত্বহীনতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শান্তিগঞ্জের এই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক, দায় নির্ধারণ করা হোক, ভবিষ্যতে দেশের কোথাও যেন আর একটি প্রতিষ্ঠানের প্রযুক্তি ল্যাব চালু হওয়ার আগেই ‘গায়েব’ না হয়ে যায় - সেদিকে বিশেষ নজর দিতে হবে। রাষ্ট্রীয় স¤পদ রক্ষার কড়া নজরদারি আজ সময়ের দাবি। না হলে, চুরি তো আরও হবে, তবে চুরি হবে আমাদের ভবিষ্যৎও।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প