সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান

জনমনে স্বস্তি, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:২৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:৩২:২০ পূর্বাহ্ন
জনমনে স্বস্তি, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা
* অক্টোবরে ২১টি অভিযানে ২৬ প্রতিষ্ঠানকে লাখ ৭৭ হাজার টাকা জরিমানা।
নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে- জেলা প্রশাসক।
তানভীর
আহমেদ:: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানে জেলার বাজারগুলোতে ফিরে আসছে শৃঙ্খলা। মাত্র এক মাসে ২১টি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কর্তৃপক্ষের এমন ধারাবাহিক তৎপরতায় জনমনে মাঝে স্বস্তি ফিরে এলেও আতঙ্কে রয়েছেন অসাধু ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানাযায়, অক্টোবর মাসে জেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপজেলা মোট ২১টি নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রি, ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো অভিযোগে ২৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শহরের বিলপাড়ের বাসিন্দা মহিবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানগুলো সত্যিই কার্যকর। আগে অনেক দোকানেই মেয়াদোত্তীর্ণ জিনিস দেখতাম বা দাম এবং ওজন নিয়ে কারচুপি হতো। এখন নিয়মিত অভিযানে ব্যবসায়ীরা অনেক সতর্ক। বাজারে এসে এখন অনেকটা স্বস্তি পাই। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান নিয়মিত করা দরকার। নিয়মিত অভিযান করলে বাজারে কোনো সিন্ডিকেট তৈরি হবে না।
গৃহিণী আয়েশা বেগম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বাজারে মনিটরিং খুব জরুরি ছিল। অন্তত এখন জানি যে, কেউ অতিরিক্ত দাম চাইলে বা খারাপ জিনিস দিলে আমরা অভিযোগ করতে পারবো। আমরা চাই, এই অভিযান যেন সব সময় থাকে।
শিক্ষক মোবাশ্বির আহমেদ বলেন, বাজারে নিয়মিত অভিযান হচ্ছে, আবার অভিযান চলাকালে ফেসবুকে লাইভ করা হচ্ছে। লাইভগুলো ব্যাপকভাবে সাড়াও পেয়েছে। লাইভ করায় অভিযানে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্নও নেই। দীর্ঘদিন পর সুনামগঞ্জ জেলায় এইরকম জোরালো অভিযান চলছে। আমরা এইধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানাই।
সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং বাজারকে যেকোনো ধরনের সিন্ডিকেট মুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। কোনো অসাধু ব্যবসায়ী যেন জনগণের পকেট কাটতে না পারে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, আমি যোগদান করার পর থেকে জেলা প্রশাসক ও আমাদের ডিডি স্যারের নির্দেশনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধপরিকর। সাধারণ মানুষের স্বস্তিই আমাদের অগ্রাধিকার। সহকারী পরিচালককে নির্দেশনা দিয়েছি এই অভিযান সারা বছর নিয়মিতভাবে চলমান রাখার জন্য। কোনো অবস্থাতেই যেন অসাধু ব্যবসায়ীরা তাদের অপতৎপরতা চালিয়ে যেতে না পারে। দ্রব্যমূল্যের সঠিক মনিটরিং এবং মান নিশ্চিতকরণে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী