সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:৫৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:৫৯:৫৯ পূর্বাহ্ন
ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত
ধর্মপাশা প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে বিএনপি সমর্থিত নারী-পুরুষ ভোটারদের উদ্যোগে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পৌনে চারটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি এই উঠান বৈঠকের আয়োজন করে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়। ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রফিক মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী, সদস্য আফজাল হোসেন স্বপন, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল ইসলাম রতন, ওয়াহিদুল ইসলাম, মুখলেছুর রহমান, সাদেক তালুকদার, নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইনুল হক জিলানী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সহ সভাপতির দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, সেলবরষ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সাকিবুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ