সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ১০:০২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ১০:০২:৫৬ পূর্বাহ্ন
ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশের আয়োজন করেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর মো. শওকত। এতে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত। যুবদল নেতা জুনেদ আহমদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক সেলিম উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা আতাউর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য অ্যাড. কামাল হোসেন, যুবদল নেতা আব্দুল মজিদ, হুসেন আমির, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কদ্দুছ, সাবেক আইন বিষয়ক স¤পাদক আব্দুল হালিম, জেলা যুবদল নেতা আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুবদল নেতা আশরাফুল আলম, ছাত্রদল নেতা কোহিনূর আলম, যুবদলের সাবেক আহবায়ক আলী আহমদ, পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন, গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মিনারুল হক, আলম হোসেন, সলুকাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেলাল মিয়া, মজিবুর রহমান, জমির হোসেন, নিজাম উদ্দিন সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যাগ্য ও সুদক্ষ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমরা তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা, রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যারা সোচ্চার ও নিবেদিত ছিলেন সেইসব পরীক্ষিত নেতাকর্মীদেরকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক বিএনপি নেতা আবুল মনসুর মো. শওকত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ৪ আগস্টের আন্দোলনে গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন। এর আগে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে সুনামগঞ্জের রাজপথে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতিত হলেও একটি বারের জন্য তিনি রাজপথ ছাড়েননি এবং দলের জন্য স্বীয় ত্যাগ শ্রম সাধনা অব্যাহত রেখেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন