সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

প্রাথমিকের নতুন বই নভেম্বরে পাওয়ার আশা উপদেষ্টার

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩১:৫৫ পূর্বাহ্ন
প্রাথমিকের নতুন বই নভেম্বরে পাওয়ার আশা উপদেষ্টার
স্টাফ রিপোর্টার :: নভেম্বরের মধ্যেই সরকারের হাতে প্রাথমিকের সব বই এসে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, প্রাথমিকের নতুন বই ছাপা হচ্ছে। গুদামেও আসতে শুরু করেছে। আশা করি, নভেম্বরের মধ্যেই আমরা সব বই হাতে পেয়ে যাব। আর বই পাওয়া গেলেই বিতরণও শুরু হবে। রবিবার সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) কনফারেন্স রুমে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, পরিচালক মো. শামসুল হাসান, উপ-পরিচালক নূরুল ইসলাম, পিটিআইয়ের সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস। হাওরাঞ্চলকে বিশেষ এলাকা বর্ণনা করে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, হাওরের শিক্ষার সমস্যা ও সংকট আমরা চিহ্নিত করেছি। এখন সমস্যা সমাধানের কাজ চলছে। আমাদের পরে যারা আসবেন তারাও যদি আমাদের কাজ এগিয়ে নেন তাহলে হাওরসহ সারাদেশের প্রাথমিক শিক্ষার চেহারা পাঁচ বছরে বদলে যাবে। শিক্ষার উন্নয়নে এই কাজ অব্যাহত রাখতে হবে। সারাদেশে ‘মিড ডে মিল’ সম্পর্কে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের ১৫০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু আছে। পরবর্তীতে সারাদেশে আমরা এটি চালুর বিষয়ে কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ