সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

মুজিব কেল্লা প্রকল্পের নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার সময় দুটি নৌকা আটক

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:১৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:১৩:৫৩ পূর্বাহ্ন
মুজিব কেল্লা প্রকল্পের নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার সময় দুটি নৌকা আটক
স্টাফ রিপোর্টার :: রাতের আঁধারে তাহিরপুরে নির্মাণাধীন মুজিব কেল্লা প্রকল্পের নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার সময় দুটি নৌকা আটক করেছেন স্থানীয়রা। রবিবার ভোররাতে উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামসংলগ্ন পাটলাই নদী থেকে নৌকাগুলো আটক করা হয়। এতে থাকা ভাঙা ইট ও রডসহ নির্মাণসামগ্রীর মূল্য ২ লাখ টাকারও বেশি বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, এসব মালামাল নিয়ে যাচ্ছিলেন একই ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের নবীনুর মিয়া। তিনি ওই প্রকল্পের সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন বলে দাবি করছেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও একাধিকবার রাতের আঁধারে প্রকল্পের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় কয়লা আমদানিকারক গ্রুপের পাহারাদাররা নৌকা আটক করেন। বর্তমানে একটি নৌকা মন্দিয়াতা ও আরেকটি শ্রীয়ারগাঁও গ্রামে রাখা হয়েছে। সাব-কন্ট্রাক্টর নবীনুর মিয়া বলেন, আমার মালামাল আমি নিয়ে গেছি। তাতে কার কী সমস্যা? রাতে মালামাল নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, নৌকা যাদুকাটা নদী থেকে আসতে দেরি হয়েছে, আর লোড করতেও সময় লেগেছে। এ বিষয়ে ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, আটক মালামালের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মহিবুল ইসলাম বলেন, এই কাজের মূল কন্ট্রাক্টর আত্মগোপনে রয়েছে। নবীনুর মিয়া তার সাপ্লায়ার ছিল। তবে প্রকল্পের মালামাল রাতে নিতে পারেন না। আমরা এ বিষয়ে কিছু জানতাম না। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে। ওসি সাহেবকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স