সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ছাতকে উদ্ধারকৃত বিস্ফোরক সিলেটে নিষ্ক্রিয়

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:২১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:২১:২০ পূর্বাহ্ন
ছাতকে উদ্ধারকৃত বিস্ফোরক সিলেটে নিষ্ক্রিয়
স্টাফ রিপোর্টার :: ছাতক থেকে বিজিবির উদ্ধার করা ডেটোনেটর ও উচ্চ ক্ষমতাস¤পন্ন বিস্ফোরক সিলেটে নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার সকালে সিলেটের কো¤পানিগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ অক্টোবর ছাতক উপজেলার ছনবাড়ী সীমান্ত এলাকা থেকে বিজিবি ২টি ডেটোনেটর, ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতাস¤পন্ন বিস্ফোরক দ্রব্য ও একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। সীমান্ত ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে দূরবর্তী নিরাপদ স্থানে সেনাবাহিনীর বিশেষ দলের সহযোগিতায় বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আর রিভলবারটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, দেশের বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে ও নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স