সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থীর সমর্থনে পথসভা

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৯:০৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থীর সমর্থনে পথসভা
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ ৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নূরুল হকের সমর্থনে দোয়ারাবাজারে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন শেষে উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আবদুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ আবদুল গফফার রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আবুল ফজল, জেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল আহাদ নোমানী, ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ সাইদুর রহমান, সাংগঠনিক স¤পাদক মাওলানা আলী আহমদ, ইউরোপ জমিয়ত নেতা মুফতি লুৎফুর রহমান বিন নূরী, দোয়ারাবাজার জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা বদরুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম আমাকে মনোনীত করেছে, খেজুর গাছ প্রতীককে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ