সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
ধোপাজানে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৩৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৩৯:২০ পূর্বাহ্ন
১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন ইজারাবিহীন ধোপাজান-চলতি নদী বালু-পাথর মহাল থেকে অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিন ব্যবহার করে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তদন্তকাজ সম্পন্ন করে ১৫ জন আসামির বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(৩), ১২ এবং একই আইনের ১৫(১) ধারার টেবিল ক্রমিক নং-১,৮ ও ১২ বিধানাবলি লঙ্ঘনজনিত অপরাধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জ সদর জোনে এই চার্জশীট দাখিল করেন।
চার্জশীটে নাম আসা ১৫ জন আসামির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়ার বাসিন্দা রাজিব মিয়া, গৌরারংয়ের মমিন মিয়া, হুড়ারকান্দার রমজান, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদের বাবুল মিয়া, সদর উপজেলার কাইয়ারগাঁওয়ের মকবুল হোসেন, ডলুরা এলাকার বাসিন্দা দেলোয়ার।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযুক্তরা ধোপাজান-চলতি নদীর ইজারাবহির্ভূত নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলন করে এলাকার ভূমিরূপ, জীববৈচির্ত্র্য ও সামগ্রিক পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করেছেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক ইজারাবিহীন ধোপাজান-চলতি নদী বালু-পাথর মহাল হতে বেআইনীভাবে ড্রেজার ও বোমা মেশিন দ্বারা নদীর বালু-পাথর উত্তোলন করার অপরাধে গত ২৭/০৯/২০২২ খ্রি. সুনামগঞ্জ সদর থানায় ৩৫ জন ও ১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করা হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং: ৪৯/২০২২। তিনি আরও জানান, অভিযুক্তরা ২০২২ সালে ইজারাবহির্ভূত নদীর পাড় থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন/ছাড়পত্র ব্যতিত বেআইনীভাবে বালি উত্তোলন করে এলাকার ভূমিরূপ, জীববৈচিত্র্য ও এলাকার সার্বিক পরিবেশ বিনষ্টসহ প্রতিবেশের ক্ষতি সাধন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স