সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

বিশ্বম্ভরপুরে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৪:০৯ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্বম্ভরপুর পিএফজি ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, এসব বিষয়ের কারণ ও প্রতিকার এবং নারীর সমাজে অবদান নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা। এ সময় পিএফজি সদস্য পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার, সিরাজুল ইসলাম সিরাজ, স্বপ্না বেগম, কো-অর্ডিনেটর ফুলমালা, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পিএফজি সদস্য নাছির উদ্দিন জুবায়র আহমদ জুলহাস, আজিজা খাতুন, জবা রানী দেবী, শামসুন নাহার শিলা, মিনহাজ পারভিন, সিরাজুল ইসলাম, বাপ্পি, আব্দুছ সামাদ, হুসাইন আহমদ, ঊর্মিলা, মাওলানা মাফিকুল ইসলাম, রাবিয়া, অর্চনা দেবী, কুলসুমা, খুর্শেদা, মালা রানী, চন্দনা প্রমুখ উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক