সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৮:০৪:৫১ পূর্বাহ্ন
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে মো. তানভীর (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব ৯। সোমবার (৩ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তানভীর উপজেলার পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে। র‌্যাব জানায়, গত ১২ অক্টোবর বিকাল ৫টার দিকে তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ওই শিশু আসামি মো. তানভীরের (২০) ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সুযোগে তানভীর সুকৌশলে শিশুটিকে তার চাচাতো ভাইয়ের বসতঘরে টেনে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-২০, তারিখ - ২৫/১০/২৫ খ্রিঃ) দায়ের করেন। র‌্যাব ৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন