সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৮:৫১ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলার নয়া হালট এলাকার দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুকায়স্থ। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিনের উদ্যোগে ব্যাংকের অর্থায়নে সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের এমডি মো. মশিউর রহমান, পরিচালক মুহাইমিনুল হক সায়েক ও মেডিকেল অফিসার ডা. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মহসিন কবির। ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের উন্নত প্রযুক্তির কৃত্রিম লেন্স সংযোজনসহ ফ্যাকো সার্জনের মাধ্যমে অপারেশন করা হবে। ক্যাম্পে চোখে ছানি পড়া ৩৫ জনসহ মোট ৭৮ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা চক্ষু হাসপাতালের এই উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী