সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে উদীচীর বিবৃতি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৫৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৫৬:৩৭ পূর্বাহ্ন
সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে উদীচীর বিবৃতি
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগের সুযোগ বাতিল করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেছেন, ‘ধর্মভিত্তিক কয়েকটি দলের হুমকির মুখে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্য দিয়ে মূলত একটি বিশেষ গোষ্ঠীর কাছে সরকারের নতজানু চরিত্রের প্রকাশ পেয়েছে। বিবৃতিতে নেতারা বলেন, সুকুমারবৃত্তি বিকাশের মধ্য দিয়ে কোমলমতি শিশুদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, মানবিক মূল্যবোধ তৈরি করা এবং ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐশ্বর্য্যের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের জন্মের পর থেকেই এ দেশের সংস্কৃতিকর্মীরা পাঠ্যক্রমে শিল্পকলার নানা বিষয় সংযুক্তির দাবি জানিয়ে আসছে। কারণ, অসাম্প্রদায়িক, দরদি ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা এবং শিশু-কিশোরদের উন্নত অভিরুচি গঠনের ক্ষেত্রে সঙ্গীত-শিল্প-সাহিত্যের কোনো বিকল্প নেই। বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়টি ছিল সরকারের যুগান্তকারী উদ্যোগ এবং এ দেশের সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের ফল। কিন্তু কয়েকটি ধর্মাশ্রয়ী দলের বিরোধিতার মুখে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষকের পদ বাতিলের ঘটনা দেশে একটি ন্যাক্কারজনক নজির স্থাপন করলো। বিবৃতিতে উদীচী নেতারা বলেন, হেফাজতে ইসলামের দাবির মুখে আওয়ামী লীগ সরকার পাঠপুস্তক থেকে দেশেপ্রেম ও অসাম্প্রদায়িকতার বার্তাবাহী বিপুল লেখা বাদ দিয়েছিল, শুধুমাত্র লেখকরা ‘হিন্দু’ ও ‘মুক্তিচিন্তা’র হওয়ার কারণে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ শুধু একটি স্বাধীন রাষ্ট্রই কায়েম করেনি, তারা সাম্প্রদায়িক, পশ্চাৎপদ ও ধর্মাশ্রয়ী উগ্রবাদী ভাবাদর্শের বিরুদ্ধেও বিজয় লাভ করেছিল। মুক্তিযুদ্ধের পরম্পরা হিসেবেই সংঘটিত হয়েছে ২০২৪-এর গণঅভ্যুত্থান। যেকোনও ধরনের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান অবিনাশী প্রেরণা হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম হচ্ছে ধর্মের নামে। উগ্রবাদী কয়েকটি ধর্মাশ্রয়ী দল এ ফ্যাসিবাদের পত্তন করছে। মুক্তিযুদ্ধের পরাজিত ভাবাদর্শ আজ বাংলাদেশ রাষ্ট্রের পাঁজরে প্রবিষ্ট হয়ে পড়েছে। বাংলাদেশ রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে বিভক্তিবাদী, ঘৃণাবাদী, সাম্প্রদায়িক উগ্র রাজনৈতিক গোষ্ঠী, যারা সংগীত-শিল্পকলা-সাহিত্যের মতো সাংস্কৃতিক অনুসঙ্গের বিরুদ্ধে কুঠারহস্ত হচ্ছে। উদীচী নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যে ভাবাদর্শ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাজিত হয়েছিল, কোনোভাবেই তা এ দেশের সামাজিক ও রাষ্ট্রীয় নীতির অংশ হতে পারে না। ধর্মের নামে এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে কোনও ধরনের নীতি চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। এ দেশ মুক্তিযুদ্ধের দেশ। গণতান্ত্রিক, সর্বজনবাদী, সাংস্কৃতিক বৈচিত্র্যই এদেশের শক্তি ও সৌন্দর্য। একে রক্ষায় এ দেশের সাধারণ মানুষ ও সংস্কৃতিকর্মীরা প্রাণপণ করবে।’ প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান উদীচী নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ