সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে : উপদেষ্টা মাহফুজ আলম

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৮:০০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৮:০২:৫৩ পূর্বাহ্ন
আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে : উপদেষ্টা মাহফুজ আলম
সুনামকণ্ঠ ডেস্ক ::
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে ফ্যাস্টিট, খুনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের একটা ব্যথার উপশম হবে। তারা কষ্টের মধ্যে ছিলেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। এ সময় মাহফুজ আরও বলেন, একই সঙ্গে অনেকের বিচারের কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা আমাদের ছাত্র-জনতাকে হত্যা করছে, গুম-খুন করছে সবার বিচার হবে। সংস্কার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক দূর অগ্রসর হয়েছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি। এটি বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি। বাংলাদেশ নতুন পর্বে রওনা হলো। শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসলাম। এখন জুলাই সনদ এবং এ সরকারের কার্যক্রমের মাধ্যমে পরবর্তী সময়ে নির্বাচিত যে সরকার আসবে তারা যেন কাজগুলো করতে পারে। আমরা সবাই যে বাংলাদেশ চেয়েছিলাম, তাহলে সেরকম একটা বাংলাদেশ হবে। সবার মতামত ও ভারসাম্য থাকবে। বিচার এবং আইনের সুশাসন থাকবে। গুম-খুন আর ফিরে আসবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স