সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

‎গণঅভ্যুত্থানে নিহত সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:৩৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৩:০৪:০৩ অপরাহ্ন
‎গণঅভ্যুত্থানে নিহত সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন
‎‎স্টাফ রিপোর্টার::
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ মো. সোহাগ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে প্রশাসনের তত্ত্বাবধানে লাশটি তোলা হয়। ‎‎
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঢাকার বাড্ডা থানায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে সোহাগের লাশ উত্তোলন করা হয়। পরে ডিবির একটি টিম ছুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশটি মর্গে পাঠায়। ‎লাশ উত্তোলনের পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর।
এ সময় ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রুবেল রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিল। ‎শহীদ সোহাগের বড় ভাই বিল্লাল মিয়া বলেন, “জুলাই অভ্যুত্থানের পর ৯ আগস্ট আমি বাদী হয়ে ঢাকার বাড্ডা থানায় মামলা দায়ের করি। পরে তদন্তের দায়িত্ব পায় ডিবি। ময়নাতদন্তের জন্য আজ লাশ উত্তোলন করা হয়েছে।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট জুলাই-গনঅভ্যুত্থানে নিহত জামালগঞ্জের শহীদ সোহাগের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করেন তার পরিবার। পরবর্তীতে তার ভাইয়ের করা হত্যা মামলার তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের নির্দেশে আজ লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। ‎
এ সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মুহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের বলেন, “জুলাই আন্দোলনে শহীদ হওয়া সোহাগকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে আজ তা উত্তোলন করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।” ‎তিনি আরও বলেন, “আমরা শহীদের পরিবারকে সান্ত্বনা দিতে এবং প্রশাসনিক প্রক্রিয়া তদারক করতে এখানে এসেছি।” ‎

উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নেন সোহাগ মিয়া ও তার ভাই। ওই সময় পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। পরে তাকে নিজ গ্রাম গোলামীপুরে দাফন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন