সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ব্র্যাক ব্যাংক কর্মকর্তা বেলায়েত হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৮:২৮:৫১ পূর্বাহ্ন
ব্র্যাক ব্যাংক কর্মকর্তা বেলায়েত হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
ব্র্যাক ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার চিফ ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্যাংকার্স এসোসিয়েশন সুনামগঞ্জ-এর আয়োজনে শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকার্স এসোসিয়েশন সুনামগঞ্জের সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসি’র এজিএম মো. আজিজুর রহমান। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, জনতা ব্যাংক সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হলেন রনজিত লাল সোম, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার কমপ্লায়েন্স ব্যবস্থাপক আশরাফ হোসেন লিটন প্রমুখ।
বক্তারা ব্যাংক কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের ওপর হামলার ঘটনাকে বর্বর ও নিন্দনীয় উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে না পারলে আমরা কীভাবে নির্বিঘেœ কাজ করব? আমাদের একজন সহকর্মীর ওপর এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী এমন বর্বরোচিত হামলার শিকার না হন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মইজুদ্দিন, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার গৌতম কুমার দাস, সিনিয়র অফিসার নির্ঝর রায়, সিনিয়র অফিসার চৈতন্য আচার্য্য, জনতা ব্যাংক কর্পোরেট শাখার অফিসার দেবব্রত দাস, অফিসার ক্যাশ তানজিলুর রহমান, অফিসার ক্যাশ ইশরাত তাসনিয়া মিমু, অফিসার ক্যাশ সংকর দাস, সোনালী ব্যাংকের অফিসার ক্যাশ পপি দাস প্রমুখ।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, আমরা ব্র্যাক ব্যাংকের ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগ পাওয়ার পরপরই জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছি। হামলাকারীরা যেই হোক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই ধরনের অপরাধের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত সোমবার (৩ নভেম্বর) সকালে শহরের আলফাত স্কয়ার এলাকার নেজা প্লাজার সামনে ব্র্যাক ব্যাংকের চিফ ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসনের উপর শহরের নবীনগর এলাকার বাসিন্দা ওমর গণিসহ ৪-৫ জন হামলা চালান। এসময় বেলায়েত হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারের শব্দ শুনে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বেলায়েত হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা নগদ ৮২ হাজার টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে পালিয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়। এ কারণে সোমবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল। পরে সোনালী ব্যাংক থেকে ব্যাংকের ভল্টের বিকল্প চাবি এনে কার্যক্রম সচল করা হয়। এদিকে, হামলায় আহত ব্যাংক কর্মকর্তা বেলায়েত হোসেন বাদী হয়ে গত সোমবার সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার মৃত ফজলুল হকের পুত্র ওমর গণি, আরপিননগরের মৃত মঈন উদ্দিনের পুত্র শিমুল, শান্তিবাগ এলাকার জনিসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন।
আহত বেলায়েত হোসেনের স্বজনরা জানান, আসামি ওমর গণিকে টাকা জমা দেওয়ার জন্য অবৈধ সুবিধা না দেওয়ার কারণেই সে ও তার ভাড়াটে লোকজন বেলায়েতের ওপর হামলা করেছে। বর্তমানে বেলায়েত হোসেন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স