সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামায়াত ক্ষমতায় এলে হাওরাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে : তোফায়েল আহমদ খান

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৮:০১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৮:০১:৪৫ পূর্বাহ্ন
জামায়াত ক্ষমতায় এলে হাওরাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে : তোফায়েল আহমদ খান
স্টাফ রিপোর্টার :: আগামী পাঁচ বছরের মধ্যেই সুনামগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা আমীর, সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান। তিনি বলেন যদি আমরা দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারি, দুনীতিকে ‘না’ বলি এবং সবাই মিলে দেশের উন্নয়নের জন্য যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে পারি তাহলে কোনো সমস্যাই সমস্যা না। বুধবার (৫ নভেম্বর) তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টাকাটুকিয়া গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তোফায়েল আহমদ খান আরও বলেন, ৫ আগস্টের পর অনেকে অনেক সুবিধা নিয়েছেন। কিন্তু জামায়াত কোনো অন্যায় সুবিধা নেইনি, আর নিবেও না। বিগত ৫৪ বছরে সুনামগঞ্জ-১ আসনের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই হাওরাঞ্চলের মানুষ বঞ্চিত থেকেছেন। যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের উন্নয়নের নামে নিজেদের স্বার্থই দেখেছেন। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, জামায়াত ক্ষমতায় এলে হাওরাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। সবাইকে বলছি ন্যায়-নীতিতে অটল থেকে আল্লাহর আদেশ মেনে নীতি নৈতিকতা মেনে চলার জন্য। যোগ্য লোক নির্বাচিত হলে দেশের উন্নয়ন হবে। উঠান বৈঠকে তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ নজির, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, দেলোয়ার হোসেন, যুব বিভাগের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি