সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

শান্তিগঞ্জে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৮:০৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৮:০৩:৫২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগরে প্রভাবশালীর বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার বিকাল ৫টায় কবরস্থান এলাকায় মানববন্ধন করেছেন শ্যামনগর ও পুরান কান্দিগাঁও গ্রামের বাসিন্দারা। মানববন্ধনে গ্রামবাসী জানান, প্রায় ৫০০ বছরের অধিক সময় ধরে শ্যামনগর পশ্চিম কবরস্থানে মরদেহ দাফন করে আসছেন শ্যামনগর ও পুরান কান্দিগাঁও গ্রামের বাসিন্দারা। বিগত দুই বছর ধরে শ্যামনগর গ্রামের বাসিন্দা কামরুজামান কবরস্থানের কিছু অংশ নিজের মালিকানা দাবি করে মরেদেহ দাফনে নিষেধ দিয়ে আসছেন। পঞ্চায়েতের কবরস্থানকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছেন এলাকাবাসী। মানববন্ধনে পঞ্চায়েতের সভাপতি তারিফ উল্লাহ বলেন, ৫০০ বছর ধরে এই কবরস্থানে মরদেহ দাফন করে আসছেন এলাকার মানুষজন। কামরুজ্জামান গ্রামবাসীকে ফাঁকি দিয়ে এই কবরস্থানের কিছু অংশ তার নামে লিখে নিয়েছে। সে গ্রামবাসীর সাথে প্রতারণা করেছে। মানুষ মানুষের জমি লিখে নেয় তবে কবরস্থান লিখে নিতে পারে এটি আমাদের জানা ছিল না। আমরা গ্রামবাসী আমাদের কবরস্থান কারো হতে দিবো না। শ্যামনগর গ্রামের মুরব্বী হিরন মিয়া বলেন, প্রভাব খাটিয়ে কবরস্থান নিজের নামে লিখে নিয়েছে। যেখানে ২০টি কবর ছিল সেখানে গর্ত করে মাটি খুঁড়ে নিয়েছে কামরুজ্জামান। আমাদের দুই গ্রামের মানুষ বাধা দিলেও কাজ হয়নি। আমরা চাই প্রশাসন সরেজমিনে এসে তদন্ত করুক। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর গ্রামের বাসিন্দা শফিক মিয়া, আলতা হোসেন, সেনু মিয়া, নুরুল হক, পুরান কান্দিগাঁও গ্রামের তারিফ উল্লাহ, মাসুক মিয়া, আব্দুল কাইয়ুম, আরজ আলী, কদ্দুস মিয়া, আব্দুল মালিক, সুহেল মিয়া, আব্দুল কাইয়ূম, আব্দুল হামিদ, নাজিম উদ্দিন, আব্দুল মতিন, সাবেক মেম্বার শামছুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য এমরান হোসেন, মো. আল মিয়া। অভিযোগের বিষয়ে জানতে কামরুজ্জামানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী সুমি বেগম দাবি করেন, জায়গাটি তাদের রেকর্ডীয় মালিকানাধীন। গ্রামবাসী জোরপূর্বক তা দখল করতে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ