সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:২৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:২৬:২৬ পূর্বাহ্ন
যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে যুবলীগ নেতা বিজিত লাল দাসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, গ্রামের সালিশ ব্যক্তিত্ব সূর্য সুন্দর দাসের সভাপতিত্বে ও বিদ্যুৎ দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চিকিৎসক গোপেশ চন্দ্র দাস, ইন্দ্রজিত চক্রবর্তী, বিষ্ণুপদ দাস, নিকুঞ্জ দাস, নকুল দাস, গংগেশ দাস, মহারাজ দাসসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিজিত লাল দাস ছাত্রজীবনে সিলেটে ছাত্রলীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় ছাত্রজীবন থেকেই বিতর্কিত কার্যকলাপে জড়িত। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে রক্ষায় গ্রামে এসেছেন। এখন গ্রাম্য আধিপত্য বিস্তারে নিজ বলয় সৃষ্টি করে তাদের দিয়ে বিভিন্ন অপকর্মে করে যাচ্ছেন। বিজিত ও তার লোকজনের অত্যাচার থেকে খেয়া নৌকার মাঝিও রেহাই পায়নি। পারিবারিক রাস্তার জায়গা সংক্রান্ত বিষয়ে এলাকার সালিশ ব্যক্তি ও প্রশাসনের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো সালিশ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। গ্রামবাসী বিজিত লাল দাসের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে বিজিত লাল দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী