সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

লিমপিড কোম্পানির কবল থেকে ধোপাজান নদী রক্ষার দাবি

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫৩:০০ পূর্বাহ্ন
লিমপিড কোম্পানির কবল থেকে ধোপাজান নদী রক্ষার দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান-চলতি নদীতে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়াসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় লিমপিড কোম্পানির বালু লুট বন্ধ ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (৬ নভেম্বর) সকালে শহরের আলফাত স্কয়ারে ধোপাজান নদী তীরবর্তী ভুক্তভোগী ভূমি মালিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সামছু, গোলাম হোসেন অভি, জহুর উদ্দিন, বজলুল হক, ইমদাদুল হক, এরশাদ মিয়া, আব্দুল কাদির, ইসকন্দর আলীসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, লিমপিড কো¤পানি দীর্ঘদিন ধরে ধোপাজান নদীতে বালু উত্তোলন করছে। তাদের অবৈধ কর্মকা-ে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বালু লুটকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, লিমপিড কোম্পানির দুজন লোক রাসেদ, সুমন তারা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে এবং বিভিন্ন মালিকদের জায়গা থেকে বালু উত্তোলন করে। এভাবে বালু লুট হলে একসময় নদীতীরবর্তী জনপদ বিলীন হয়ে যাবে। বক্তারা অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ, লিমপিড কো¤পানিকে নদী এলাকা থেকে অপসারণ এবং লিমপিড কোম্পানির কবল থেকে ধোপাজান নদী রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স