সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন আরিফ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫৫:৪৬ পূর্বাহ্ন
অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন আরিফ
সুনামকণ্ঠ ডেস্ক :: অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে আরিফুল হক চৌধুরী নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট-৪ আসনে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাতেই এই সিদ্ধান্ত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত সোমবার (৩ নভেম্বর) এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অনেকটা আশাহত হন আরিফ। সিলেটের ৬টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এ নিয়ে সিলেটে বেশ জল্পনা কল্পনা চলছিল। সিলেট-৫ আসনে শরীক দলের জন্য ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও সিলেট-৪ আসনে কে মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে বেশ আলোচনা চলছিল। বিএনপি সূত্রে জানা গেছে, সিলেট-৪ আসনে মনোনয়ন দেওয়ার জন্য আরিফুল হক চৌধুরীকে একধিকবার দল থেকে বলা হয়েছে। কিন্তু তিনি সেটি প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত এই আসনেই তিনি প্রার্থী হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী