সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

নারীদের জন্য স্পেশালাইজড হাসপাতাল স্থাপন করবে জামায়াত : উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন
নারীদের জন্য স্পেশালাইজড হাসপাতাল স্থাপন করবে জামায়াত : উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জন্য স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠা করবে বলে ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান। তিনি বলেন, আগামী দিনে জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ট্রেডভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। শুক্রবার (৭ নভেম্বর ) বিকেলে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের সভাপতি বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও হারুন বিন লায়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান আরও বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরের মধ্যে সুনামগঞ্জ-১ আসনের ব্যাপক উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, নায়েবে আমীর সেলিম হায়দার, সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিন, কর্মপরিষদ সদস্য তৈয়ফুল ইসলাম হোসেন ও জাহিদুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স