সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু : কয়ছর এম আহমেদ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন
গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু : কয়ছর এম আহমেদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী দিয়েছে। আমরা সকলে মিলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে এই আসনটি মা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ের মাধ্যমে শান্তিগঞ্জ-জগন্নাথপুরে উন্নয়ন হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করুন। ইনশাআল্লাহ সারা দেশের মতো শান্তিগঞ্জ-জগন্নাথপুরেও ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী পথসভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এসময় কয়ছর এম আহমেদ আরও বলেন, গণভোটের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রে পা দিবে না। বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের অপেক্ষায়। বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপিও আসনভিত্তিক প্রার্থীতা ঘোষণা করছে। যারা গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। বাংলাদেশের মানুষ তাদের ষড়যন্ত্র প্রশ্রয় দিবে না। বাংলাদেশের মানুষ চায় তাদের ভোটাধিকার, চায় জাতীয় নির্বাচন। এর আগে, জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. জিয়াউর রহিম শাহিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী