সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪১:৪৮ পূর্বাহ্ন
বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদরের পূর্ব বাজারে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর ব্যক্তিগত কার্যালয়ে শুক্রবার বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মাহতাব (৪৬)কে জড়িয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির প্রকাশিত খবরের প্রতিবাদে ওই বিএনপি নেতা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বত্তব্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাউছার মিয়ার (৩৮) বিরুদ্ধে গত ২৬ অক্টোবর পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২)-কে শ্লীলতাহানির অভিযোগ উঠে। এ ঘটনায় ২৯ অক্টোবর রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। মামলার পরপরই উপজেলা সদরের পূর্ববাজার থেকে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিএনপি নেতা সালাহ উদ্দিন মাহতাব তার লিখিত বক্তব্য উল্লেখ করেন, এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে পঞ্চম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীটির শ্লীলতাহানির ঘটনায় ছাত্রীটির পরিবারকে তিনি আইনি সহায়তা গ্রহণের পরামর্শ দেন এবং এ ব্যাপারে আইনি সহায়তা পেতে তারা সার্বিকভাবে সহযোগিতা করেন। গত ৪ নভেম্বর একটি জাতীয় পত্রিকা ও ৬ নভেম্বর একটি অনলাইন পোর্টালে তাকে জড়িয়ে শ্লীলতাহানির ঘটনাটি ধামাচাপা দিতে তার বিরুদ্ধে ওই শিক্ষকের বাবার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে মর্মে খবর প্রকাশিত হয়। চাঁদা দাবির কোনো ধরনের ঘটনা না ঘটলেও এলাকায় তার ব্যক্তিগত সুনাম ও দলীয় ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যে এমনটি করা হয়েছে। বিএনপি নেতার ১৫ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি ওই শিক্ষকের বাবা অস্বীকার করেছেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড গত ৩ নভেম্বর একাধিক ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়েছে। ওই শিক্ষকের বাবা বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন মাহতাব আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেননি। বিএনপি নেতা সালাহ উদ্দিন মাহতাব বলেন, আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৫ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা খবর ছড়ানোর জন্য এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এবং আমার দলের সুনাম ক্ষুণœ করার কাজে যারা লিপ্ত রয়েছে আমি তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম (বিএসসি), সদস্য মাহবুবুল আলম হাদিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইফ উল্লাহ, সেলিম আহম্মেদ, মহি উদ্দিন আরিফ, রাজু ভুঁইয়া, এরশাদুল হক, উজ্জ্বল সরকার, আরিফ হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স