সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
তাহিরপুরে বিপ্লব ও সংহতি দিবসে কামরুজ্জামান কামরুল

যারা বেহেস্তের টিকেট দেয় তাদেরকে নির্বাচনে বর্জন করতে হবে

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪৭:৩৩ পূর্বাহ্ন
যারা বেহেস্তের টিকেট দেয় তাদেরকে নির্বাচনে বর্জন করতে হবে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেছেন, আজকের দিনে দেশপ্রেমিক সিপাহী জনতা বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বের করে নায়কের আসনে বসিয়েছিলেন। আর জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার শপথ নিয়েছিলেন। এরপরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন তিনি। তিনি বলেন, এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে দেশ ও জাতিকে নতুন পরিচয় দিয়েছিল। শুক্রবার বিকেলে তাহিরপুর বাজারেন এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত হাজারো জনতা কামরুজ্জামান কামরুলকে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানান। এই আসনে যোগ্য, সাহসী, ত্যাগী ও নির্যাতিত প্রার্থী হিসেবে তিনিই মনোনয়নের যোগ্য বলে স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। কামরুজ্জামান কামরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি গোষ্ঠী প্রচার করছে তাদেরকে ভোট দিলে বেহেস্তের টিকেট কনফার্ম হবে। এই ভ- ও ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে। নির্বাচনে তাদেরকে বর্জন করতে হবে। তারা যাতে গণতন্ত্রকে বাধাগ্রস্ত না করতে পারে, নির্বাচনকে বিলম্বিত করতে না পারে সেজন্য তাদেরকে প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। তিনি বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন, শৃঙ্খলা ও সম্প্রীতিকে ধরে রাখতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জুনাব আলী, মেহেদি হাসান উজ্জ্বল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ